1
2
| প্রকাশের তারিখঃ ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় নাগরিক সমাজের মশার উপদ্রব থেকে বাঁচার জন্য মশারি মিছিল।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার নিয়মিত মশানিধন কার্যক্রম পরিচালনা সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক,মশারি মিছিল ও সমাবেশ আজ শনিবার বেলা ১১,টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়, মিছিলটি পিকচার মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়, খুলনা নাগরিক সমাজের আহ্য়ক বীর মুক্তিযোদ্ধা এড মোহাম্মদ মহসিন এর সভাপতি এবং সদস্য সচিব এন্ড মোঃ বাবুল হাওলাদার এর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহূয়ক মুনির চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা রেজাউল করিম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, আমরা বৃহত্তর খুলনা বাসীর সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের, নিরাপদ সড়ক চাই নিজ (নিসচা)রং খুলনা মহানগর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুর রহমান মুন্না, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কবি ও সাংবাদিক আপু আসলাম বাবু কবি ও গবেষক সৈয়দ আলী হাকিম, কবি নুরুল নাহার হীরা, কবি তৈফুন নাহার, সমাজ সেবক মীর কবির হোসেন, সাবেক ছাত্রনেতা টিইউসি নেতা এস এম চন্দন,কেএইচ ফাউন্ডেশনের খ,ম, শাহীন হোসেন, এন্ড মেহেদি হাসান সাংবাদিক সংগঠক, আসলে উদ্দিন তুহিন, শেখ শহিদুল ইসলাম মিঠু সাংবাদিক, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ, প্রমুখ
সমাবেশের বক্তরা বলেন, মহানগরের মশা নিদনে খুলনা সিটি কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে, মশার উপদ্রব স্থায়ী রূপ লাভ করলেও সাম্প্রতিক সময়ে এ সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, যে কারণে শুধু রাতেই নয় দিনে রাতে সব সময় মশার উপদ্রবে নগরবাসীর স্বাভাবিক জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে , কিছুদিন আগেও ডেঙ্গু চিকুনগুনিয়া খুলনায় বলা চলে মহামারী আকার ধারণ করে, ফলশ্রুতিতে অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন, আক্রান্তরা একটি স্থায়ী অসুস্থ জীবন যাপন করছেন, মাঝে,মধ্য,নগরীর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে কিছু ওষুধ ছিটালে,ও মহানগরীর বিত্তীর্ণ এইলকার এর আওতায় আসেনি, বর্তমানে এর কার্যক্রম ও সম্পূর্ণ বন্ধ বলেই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে প্রয়োজন ,ড্রেন, খাল ,পুকুর, ডোবা ,জলাশয় , নর্দমা ঝোপ, ঝাড় ইত্যাদি নিয়মিত পরীক্ষার পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত ভেজাল বিহীন কীটনাশক পরিকল্পিত উপায়ে ছিটানো, এক্ষেত্রে প্রয়োজন মশার প্রজন্মস্থল চিহ্নিতকরণ পূর্বক উহা ধ্বংস করা এবং লাভা বিনস্টে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অন্যথায় মশা,বাহি রোগের কারণে বিপর্যয় দেখা দিতে পারে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন,
এ ব্যাপারে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশে জানানো হয়
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর